ওবায়দুল কাদের: প্রধানমন্ত্রীর ভারত সফরেই তিস্তা চুক্তি হবে


প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ভারত সফরেই তিস্তা চুক্তি হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার সকালে নোয়াখালীর কবিরহাট উপজেলার সরকারি কলেজ মাঠে নবীণ বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, তিস্তা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরেই তা চূড়ান্ত হবে, তিস্তা চুক্তি হবে; এখানে গোপনীয়তার কিছু নেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। এবং সেই নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। নির্বাচনে আওয়ামী লীগ হেরে গেলে আমরা মেনে নেব।
তাই বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, আমি দীর্ঘদিন রাজনীতি করেছি। রাজনীতিতে চাওয়া-পাওয়ার কিছু ছিল না। দলের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষের কল্যাণে কাজ করেছি। তাই প্রধানমন্ত্রী আমাকে মূল্যায়ণ করেছেন।
তিনি বলেন, মানুষের জন্য কাজ না করে রাজনৈতিক দলের নেতা-কর্মী হওয়া যায় না। তাই অসহায় মানুষের কল্যাণে নেতাকর্মীদের কাজ করতে হবে।
এসময় আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













