‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ উদ্বোধন বৃহস্পতিবার


তথ্য প্রযুক্তি সম্বলিত পার্ক ‘সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক’ উদ্বোধন হতে যাচ্ছে।
বৃহস্পতিবার দ্বীপ জেলা ভোলার লালমোহন শাহবাজপুর কলেজ মাঠে পার্কের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ।
এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের সভাপতিত্বে অনুষ্ঠানে চীফ হুইপ আসম ফিরোজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বন ও পরিবেশ বিষয়ক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবসহ আরও ১৩জন এমপি উপস্থিত থাকার কথা রয়েছে।
অত্যন্ত সুরম্য ও মনোরম পরিবেশে নির্মাণ করা হয়েছে এ পার্কটি। এখান থেকে সরকারি-বেসরকারি শতাধিক সেবা পাওয়া যাবে।
এখানে রয়েছে বাংলাদেশের সর্ববৃহৎ ডিজিটাল এলইডি টিভি, যার মাধ্যমে সকল খেলাধুলাসহ অন্যান্য সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান দেখা যাবে। থাকছে ফ্রী ওয়াইফাই, সবচেয়ে আকর্ষণীয় শান্তির প্রতীক নৌকার বিশাল এক আলোকিত প্রতিকৃতি। এছাড়াও থাকছে ডিজিটাল বিনোদন ব্যবস্থাসহ আরও অনেক কিছু।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













