শনিবার, জুলাই ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

গণধর্ষণের অভিযোগে ভারতে সাবেক মন্ত্রী গ্রেপ্তার

গণধর্ষণের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সমাজবাদী পার্টির সাবেক মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার লখনৌয়ের হযরতগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এত দিন আত্মগোপনে ছিলেন প্রজাপ্রতি। আজ তিনি লখনৌতে পৌঁছানোর খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে গণধর্ষণ মামলায় পুলিশ নয়ডা থেকে প্রজাপ্রতির তিন সঙ্গীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে প্রজাপ্রতির দুই ছেলে ও এক ভাইপোকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই প্রজাপ্রতির সন্ধান মেলে।

লখনৌ পুলিশের মহাপরিদর্শক সতীশ গণেশ জানিয়েছেন, লখনৌয়ের হযরতগঞ্জ এলাকা থেকে গায়েত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার করা হয়। ৮৯ বছরের সমাজবাদী পার্টির এই নেতাসহ মামলার এজহারে (এফআইআর) উল্লিখিত আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।

২০১৪ সালে এক নারীকে গণধর্ষণ এবং তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে গায়েত্রীপ্রসাদ প্রজাপ্রতি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর প্রাথমিকভাবে তা অস্বীকার করেন প্রজাপ্রতি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রজাপ্রতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এজহার দায়ের করে জামিন অযোগ্য ধারায় তাঁদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়।

এ ঘটনার পরে উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়ান প্রজাপ্রতি। সেই ভোটে হেরেও যান প্রজাপ্রতি। এরই মধ্যে তাঁর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এমনকি তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সে জন্য তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়। এরপর আজ লখনৌ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প