রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গি আস্তানা থেকে শিশুর মরদেহ উদ্ধার, নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার ‘ছায়ানীড়’ভবনের জঙ্গি আস্তানা থেকে আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নিহতের সংখ্যা ৫ জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশের বোম্ব ডিসপোসল টিমের সদস্যরা বোম্ব নিষ্ক্রিয় করার সময় অজ্ঞাত ৬ বছরের একটি শিশুর মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে সেটি নিহত নারী জঙ্গির সন্তান হতে পারে।

চট্টগ্রাম জেলা পুলিশের (বিশেষ শাখা) ইন্সপেক্টর শাহ আলম ঘটনাস্থল থেকে জানিয়েছেন, পুলিশের বোম্ব ডিস্পোসল টিম কাজ করার সময় আত্মঘাতী হওয়া জঙ্গিদের অজ্ঞাত শিশুটির মহদেহ উদ্ধার করে।

তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত শিশুটি আত্মঘাতী সেই মহিলা জঙ্গির সন্তান। মহিলাটি আত্মঘাতী হওয়ার সময় শিশুটিও নিহত হয়।

বুধবার সন্ধ্যার পর সীতাকুণ্ড পৌরসভার আমিরাবাদ এলাকায় নামারবাজারে ‘সাধনকুটির’নামের একটি বাড়ি থেকে জসিম ও আরজিনা নামের দু’জঙ্গিকে আটক করে পুলিশ। ওই নারীর গায়ে আত্মঘাতী হামলার ভেস্ট ছিল। সাধন কুটির থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পরে তাদের তথ্যে প্রেমতলার ‘ছায়ানীড়’ভবনের জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয়। এতে নারীসহ চার জঙ্গি নিহত হয়। এদের মধ্যে পুলিশের গুলিতে একজন এবং আত্মঘাতী বোমার আঘাতে তিনজন মারা যান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে