বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

ঢাকার আশকোনায় হজ ক্যাম্পের কাছে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন এক র‌্যাব সদস্য। র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তাঁর শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, আজ শুক্রবার বেলা পৌনে ১টার দিকে আশকোনা হাজী ক্যাম্পের পাশে র‍্যাব কার্যালয়ের সীমানা প্রাচীর পার হয়ে ওই আত্মঘাতী ভেতরে ঢুকতে গেলে সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। একপর্যায়ে তিনি সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় তিনি শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।

এখন পর্যন্ত ঘটনাস্থলে কাউকে প্রবেশ করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। র‌্যাব সূত্রে জানা গেছে, হাজি ক্যাম্পের আশেপাশের এলাকা তল্লাশি চালাচ্ছে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীরা সদস্যরা। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাউম ইউনিটও (সিটিটিসি) ঘটনাস্থলে যাচ্ছেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানের একদিন পর এ ঘটনা ঘটলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ