রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নোবেলজয়ী কবি ওয়ালকট চিরবিদায় নিলেন !

নোবেল পুরস্কার বিজয়ী ক্যারিবীয় কবি ও নাট্যকার ডেরেক ওয়ালকট মারা গেছেন। দীর্ঘ অসুস্থতার পর সেন্ট লুসিয়া দ্বীপের নিজ বাড়িতে শুক্রবার তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এই কবি ১৯৯২ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০১১ সালে পান টি এস এলিয়ট পুরস্কার। নাটক রচনা ও পরিচালনায়ও যুক্ত ছিলেন ডেরেক ওয়ালকট। তাঁর রচিত ও পরিচালিত নাটকের সংখ্যা ৮০টির বেশি।

ডেরেক ওয়ালকট ১৯৯০ সালে হোমারীয় মাহাকাব্য ওমেরজ নিয়ে কাজ করেন। এটি তার বৃহৎ অর্জন হিসেবে বিবেচিত। তার এ বইটি ওই বছরের সেরা বইয়ের স্বীকৃতি পেয়েছিল।

তিনি ১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজ এ সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিজে জন্মগ্রহণ করেন এবং সেখানেই শৈশব কাটান। জ্যামাইকার ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তিনি। স্নাতক ডিগ্রি লাভের পর ১৯৫৩ সালে ওয়ালকট ত্রিনিদাদে চলে যান।। ১৯৫৯ সালে ওয়ালকট ত্রিনিদাদ থিয়েটার ওয়ার্কশপ প্রতিষ্ঠা করেন। প্রথম মাত্র ১৮ বছর বয়সে তার ২৫টি কবিতা সংগ্রহ প্রকাশ পায়। একইসঙ্গে চিত্রকলা এবং নাট্যকলাতেও তার পদচারণা ছিল।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প