বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আটক পাঁচজন সারওয়ার-তামিম গ্রুপের জঙ্গি : র‌্যাব

রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা থেকে জঙ্গি সন্দেহে যে ৫ জনকে আটক করা হয়েছে তারা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের (নব্য জেএমবি) সদস্য বলে দাবি করছে র‌্যাব। মঙ্গলবার সকালে এক ক্ষুদে বার্তায় এ দাবি করা হয়।

ওই ক্ষুদে বার্তায় র‌্যাব জানায়, আটককৃতরা জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। এদের মধ্যে দুইজন প্রকৌশলীও রয়েছেন। আটকের সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক উগ্রবাদী বই ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এর আগে সোমবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১০-এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।

মঙ্গলবার দুপুর ২টায় সংবাদ সম্মেলন করে তাদের বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

উল্লেখ্য, মূল ধারার জেএমবির একটি অংশ বিভক্ত হয়ে নতুনভাবে সংগঠিত হয়েছে; যার প্রধান ছিলেন নিহত জঙ্গি তামিম হোসেন চৌধুরী। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিসিটি) ইউনিট এই গ্রুপটিকে ‘নব্য জেএমবি’ বলে আসছে। তবে র‌্যাবের দাবি, নতুন এই গ্রুপের প্রধান সারওয়ার ওরফে আব্দুর রহমান, যিনি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। এই গ্রুপটিকে সারওয়ার-তামিম গ্রুপ বলে আসছে র‌্যাব।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ