রবিবার, আগস্ট ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আশুলিয়ায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক

ঢাকার আশুলিয়ায় লিপি আক্তার (৩০) নামে এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামী শামীম হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার দিনগত রাতে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল থেকে লিপি আক্তারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

লিপি জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকার মজুদ আলীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে আশুলিয়ার গাজিরচট দরগারপাড় এলাকার টুটুলের বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।

আটক শামীম জামালপুর সদর উপজেলার বাগেরহাটা জিয়া কলেজ এলাকার সামসুল হকের ছেলে। তিনি আশুলিয়ার বিভিন্ন এলাকায় দিনমজুরের কাজ করতেন।

আশুলিয়া থানার এসআই মো. মুহিদুল ইসলাম জানান, পারিবারিক কলহের ঘটনায় সোমবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শামীম ঘরের দরজা বন্ধ করে লিপিকে বেধরক মারধর করে।

পরে লিপির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা নিহতের স্বামী শামীমকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শামীমকে আটক করে এবং লিপি’র মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপতালের মর্গে পাঠিয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

জমি সংক্রান্ত বিরোধ, ধর্মীয়অনুষ্ঠান প্রস্তুতিতে বাধা এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি ২০২৬: খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য জোনাস গোমেজ অভিযোগবিস্তারিত পড়ুন

ধানমন্ডি ৩২-এ প্রদীপ প্রজ্বলন, অভিনেত্রী রোকেয়া প্রাচীর ওপর হামলা

আমাদের কন্ঠস্বর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সব ধরনের হত্যারবিস্তারিত পড়ুন

ঢাকায় এক দিনে ৪ জনকে পিটিয়ে হত্যা

রাজধানী ঢাকায় এক দিনে চারজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।বিস্তারিত পড়ুন

  • সকাল থেকে ঢাকায় বৃষ্টি
  • রাজধানীতে পৃথক ঘটনায় দুই নারীর আত্মহত্যা
  • সবুজবাগে পরিবেশমন্ত্রীর সেলাই মেশিন বিতরণ
  • ঈদযাত্রায় মহাসড়কে  চলছে ধীরগতিতে গাড়ি
  • হরিজনদের উচ্ছেদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ
  • স্মার্ট কৃষিতে ব্যবহৃত প্রযুক্তিতে কৃষকরা উপকৃত হতে পারবে: কৃষি সচিব
  • মোহাম্মদপুরের গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ
  • কামরাঙ্গীরচরে বিষপান করে পগৃহবধূর আত্মহত্যা
  • মোহাম্মদপুরে ৬০ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
  • ভয়ংকর অপকর্মের অভিযোগ রয়েছে মিল্টনের বিরুদ্ধে: ডিবি প্রধান
  • ভোর থেকে সন্ধ্যা, একে একে মারা গেলেন স্বামী-স্ত্রী-ছেলে
  • সংখ্যালঘু বিহারী নারী কামরুন নাহার এর উপর হামলা ও ধর্ষণ