বাংলাদেশের স্বাধীনতা দিবসের সম্পর্কে যা বললেন ট্রাম্প


স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে অভিনন্দন-শুভেচ্ছা জানালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার রাষ্ট্রপতি আবদুল হামিদকে পাঠানো বার্তায় তিনি এ অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
ট্রাম্প বলেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত.. যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে আমেরিকার বন্ধুত্বের সম্পর্ক আরো বলিষ্ঠ হয়েছে এবং গেলো ৪ দশকের চেয়ে আরো গভীর হয়েছে। গণতন্ত্র, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ এবং সন্ত্রাসবাদবিরোধী লড়াইসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অংশীদার।
বার্তার শেষদিকে আরো একবার স্বাধীনতা দিবসের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমেরিকার প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশ ও আমেরিকার শান্তি-সমৃদ্ধি নিশ্চিত করতে আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের আরো অগ্রগতির দিকে তাকিয়ে আছি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













