আগুন কী করে বাংলাদেশ ব্যাংকের ১৩তম তলা চিনল: মান্না


বাংলাদেশ ব্যাংকে আগুন প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগুন কী করে বাংলাদেশ ব্যাংকের ওই তলাকে চিনল? যেখানে ফরেন রির্জাভের জিনিস আছে।
শুক্রবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চার দিনব্যাপী নবম কংগ্রেসের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান মান্না বলেন, দু’দিন ধরে ফেস বুকে লেখালিখি দেখছি এর আগে কত বড় কেলেংকারী হয়েছিল। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল।
কয়েকদিন আগে রাজউকে চুরি হয়েছিল। এত বড় শিক্ষিত চোর এর আগে কেউ দেখেনি বলেও মন্তব্য করেছেন তিনি।
তিনি আরো বলেন, এই সব চোরেরা ওইখান থেকে নির্দিষ্ট একটা প্রকল্পের দরকারি কাগজপত্র চুরি করে নেয় বলে পত্রপত্রিকায় এসেছে। দেশে এখন এদেরই শাসন।
মাহমুদুর রহমান বলেন, স্বাধীনতার পরে আমরা অনেক শাসক দেখেছি। তার সম্পর্কে অনেক কথা বলা হয়েছে। কিন্তু এখন পরিস্থিতি দেখে নির্বাক হয়ে যাওয়ার মত অবস্থা হয়েছে।
এ সময় তিনি সব বাম রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের ডাক দেয়ার আহবান জানান।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













