টি-শার্টে তারকাদের মনের কথা
গানে গানে এমন কথা রয়েছে—চোখ যে মনের কথা বলে! সেই কথা হয়তো সব সময় বোঝা সহজ নয়, তবে টি-শার্ট দিয়ে যে মনের কথা বলা যায়; তা কিন্তু বেশ স্পষ্টই দেখা যায়। আজকাল সবাই টি-শার্টের মাধ্যমে নিজেদের পছন্দ বা অভিব্যক্তি প্রকাশে কুণ্ঠাবোধ করে না। বলিউড তারকারাও এর ব্যতিক্রম নন। টি-শার্টের এমন চাল চলতি মৌসুমের স্টাইলে পরিণত করেছেন আমির খান, আনুশকা শর্মা, আলিয়া ভাট, জ্যাকলিন ফার্নান্দেজ, কঙ্গনা রানাউত, অর্জুন কাপুরের মতো তারকারা।
চলুন টাইমস অব ইন্ডিয়ার সৌজন্যে দেখে আসি টি-শার্টে লেখা তারকাদের মনের কথা।


১. আনুশকা শর্মা
যে জিনিস যে সময় মনোযোগ দাবি করে, তার পক্ষে দাঁড়াতে কখনো লজ্জাবোধ করেন না আনুশকা শর্মা। বিমানবন্দরে বিশ্ব নারী দিবসে তাঁকে দেখা যায় একটি সাদা টি-শার্ট পরিহিত অবস্থায় যেখানে লেখা ছিল, ‘উই অল শুড বি ফেমিনিস্ট’ অর্থাৎ আমাদের সবার নারীবাদী হওয়া উচিত।


২. আমির খান
টি-শার্ট বার্তা দেওয়ার হাওয়া স্পর্শ করেছে মি. পারফেকশনিস্ট আমির খানকেও। ‘আন্দাজ আপনা আপনা’ ছবির অন্যতম চরিত্র ‘ক্রাইম মাস্টার গোগো’র মুক্তি দাবি করছে আমিরের টি-শার্ট!


৩. আলিয়া ভাট
সম্প্রতি আলিয়া ভাটকে দেখা গেছে তাঁকে নিয়ে বানানো একটি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে। সেখানে ফেমিনিজম বা নারীবাদ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেন আলিয়া। আলিয়ার অভিধানে ইংরেজি এফ বর্ণে হয় ফেমিনিজম, এমনটাই লেখা তাঁর টি-শার্টে।


৪. জ্যাকলিন ফার্নান্দেজ
জ্যাকলিন জানেন সমালোচকদের স্পষ্ট জবাব দেওয়ার ভঙ্গি। নিজের বিশ্বাস ও সমর্থনটাই ফুটিয়ে তুলেছেন তাঁর টি-শার্টে তিনি।


৫. অর্জুন কাপুর
বছরখানেক আগে ‘এআইবি রোস্ট’ শোতে তাঁর এবং রণবীর সিংয়ের ‘আপত্তিকর’ কৌতুক বিতর্ক সৃষ্টি করেছিল। এ নিয়ে আর মুখে নয়, টি-শার্টের মাধ্যমে জবাব দিয়েছেন অর্জুন কাপুর। মুখে কষ্টের হাসি হেসে তাঁর টি-শার্টের লেখাটি তুলে ধরেন তিনি। যেখানে লেখা ছিল ‘আজ কুছ সংস্কারই করতে হ্যায়’ অর্থাৎ আজ সংস্কারপন্থীদের পছন্দের কিছু করি।


৬. কঙ্গনা রানাউত
আলিয়া ভাট করণ জোহরের শোতে কঙ্গনা রানাউতকে ‘টু কুল’ বলেছিলেন। আর সেটাই যেন শুনতে পেয়েছিলেন কঙ্গনা। তাই বিমানবন্দর থেকে ফেরার তার টি-শার্টে শোভা পেয়েছে ‘টু কুল’ লেখাটি।


৭. আয়ুষ্মান খুরানা
মাঝেমধ্যে কাজের ফাঁকে নিজের নাম গুগল করতে কে না পছন্দ করে। আয়ুষ্মান নিজেও এর ব্যতিক্রম নন, তা স্পষ্ট জানিয়ে দিলেন নিজের টি-শার্টে!


৮. নার্গিস ফাখরি
নার্গিস ফাখরির টি-শার্ট বলছে তাঁর মনের কথা। ঘৃণার পরিবর্তে গোটা বিশ্বে চকলেট ছড়িয়ে দিতে চান তিনি।


৯. আলিয়া ভাট ও শাহরুখ খান
সারাদিন কাজের পর সপ্তাহের একটি দিন ছুটি কার না ভালো লাগে। আর সপ্তাহ শেষের সেই আনন্দ উদযাপনের জন্যই ‘উইক এন্ড’ লেখা টি-শার্ট পরে শাহরুখের সঙ্গে ছবি তুলেছেন আলিয়া ভাট।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













