বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

জঙ্গিবাদ কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপথগামীদের সঠিক পথে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রবিবার সকালে মহান স্বাধীনতা দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ হুঁশিয়ারি দেন।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলেছে, আত্মঘাতী হওয়া মহাপাপ, গোনাহর কাজ। আজ যারা বিপথে যাচ্ছে তারা যেন সঠিক পথে ফিরে আসে। জঙ্গিবাদ, সন্ত্রাস, আত্মহননের পথ যেন বেছে না নেয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের মানুষ উন্নত জীবন পাবে। আমি চাই বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারবে না। আমরা বিশ্বে মাথা উঁচু করে চলতে চাই। তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের শিশুরা মন দিয়ে লেখাপড়া করবে, মানুষের মতো মানুষ হবে। সৎ পথে চলবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ