গরু জবাইয়ের শাস্তি ‘মৃত্যুদণ্ড’ করার প্রস্তাব!


দ্য কাউ প্রটেকশন বিল ২০১৭’ নামে সংসদে একটি বেসরকারি বিল প্রস্তাব করেছেন বিজেপির সিনিয়র নেতা সুব্রামনিয়াম স্বামী। ওই প্রস্তাবে গরু জবাইয়ের শাস্তি মৃত্যুদণ্ড করার কথা বলা হয়েছে।
বিল পেশের সময় সুব্রামনিয়াম স্বামী দাবি করেন, মহাত্মা গান্ধীও ভারতে গো-হত্যা বন্ধের পক্ষে ছিলেন।
সুব্রামনিয়াম বলেন, দেশে গরুর সংখ্যা স্থিতিশীল রাখতে কর্তৃপক্ষকে সজাগ থাকতে হবে। গো-রক্ষার জন্য আলাদা কর্তৃপক্ষ গঠন করতে হবে। ওই দলে পশুপালন সচিব, কৃষি, অর্থনীতি, পশু কল্যাণ এবং প্রাচীন ভারতের ইতিহাস বা সংস্কৃতি জগতের পাঁচ জন বিশিষ্ট ব্যক্তিকে রাখতে হবে।
তিনি বলেন, প্রতি বছর গো-রক্ষা কর্তৃপক্ষ দেশের গরুর সংখ্যা নিয়ে আলাদা সূচক তৈরি করবেন এবং সংসদে তা পেশ করবেন।
সংবিধানের ৩৭ এবং ৪৮ নম্বর ধারা দুটি কেউ অমান্য করলে কর্তৃপক্ষ তার মৃত্যুদণ্ডের জন্য প্রস্তাব করবেন।
উল্লেখ্য, ভারতে একমাত্র সন্ত্রাসী কাজকর্ম ছাড়া অন্য কোনো অপরাধের ক্ষেত্রে মৃত্যুদণ্ড তুলে দেয়ার সুপারিশ করা হয়েছে। ঠিক এমন সময় সুব্রামনিয়াম স্বামী গরু জবাইয়ের শাস্তি মৃত্যুদণ্ড করার কথা বললেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













