ফেসবুকে লাইভ দেখেও নিশ্চুপ সমাজ! একাধিক পুরুষের হাত আমার শরীর ছুঁয়ে যা তা করল


পাঁচ বা ছয় জন পুরুষের হাতে যৌন নির্যাতনের শিকার হলেন ১৫ বছরের এক কিশোরী। শুধু তাই নয় হয়রানির ঘটনা ফেসবুক লাইভের মাধ্যমে করা হয়েছে সরাসরি সম্প্রচার। চাঞ্চল্যকর স্বীকারোক্তি শিকাগো পুলিশের। শুধু ফেসবুকে লাইভ ভিডিও দেখানো নয়, সেই সময়ে ৪০ জন সেই ভিডিও দেখছিলেন। কিন্তু একজনও পুলিশের কাছে এই বিষয়ে কোনও অভিযোগ দায়ের করেনি।
পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, পুলিশের কাছে ওই কিশোরীর মা এসে অভিযোগ করেন। এরপরেই বিষয়টি জানতে পারে পুলিশ। ঘটনা পুলিশ আধিকারিকরা জানতে পারলেই কড়া ব্যবস্থা নেয়। ইতিমধ্যে কয়েকজনকে ডেকে জিজ্ঞাসাবাদও করেছে। শুধু তাই নয়, ফেসবুকে ওই ভিডিওটি সরিয়েও দিয়েছে পুলিশ। বর্তমানে ওই নির্যাতিতা তরুণি বাড়িতে মায়ের কাছে রয়েছে। সুস্থ রয়েছে বলেই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
পুলিশের সুপারিনটেনডেন্টকে ওই কিশোরীর মা ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট দেখান । ফুটেজগুলো দেখার পর পুলিশের সুপারিনটেনডেন্ট ‘দৃশ্যত মর্মাহত’ হয়ে পড়েন। ফেসবুকের এক মুখপাত্র বলেন, “এই ধরনের অপরাধ বীভৎস আর আমরা ফেসবুকে এই ধরনের কনটেন্টের অনুমোদন দিই না।” কিন্তু মাঝে মধ্যে এহেন কিছু ঘটনা ঘটে যায়। প্রসঙ্গত, এর আগে চলতি বছরের শুরুতে হাত-পা ও মুখ বাঁধা এক লোককে নির্যাতন করার এক ভিডিও ফেসবুকে সরাসরি সম্প্রচার করা হয়। এই নিয়ে শিকাগো-তে চার লোককে আটক করে পুলিশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













