প্রধানমন্ত্রীর সফরের আগে জম্মু ও কাশ্মীরে ভয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে


জম্মু ও কাশ্মীরে পরপর জঙ্গি হামলায় বাদ গেল না মন্ত্রীর বাড়িও। নিরাপত্তা নিয়ে আবারও উঠল প্রশ্ন।
২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীরে চেনানি-নাশরি টানেল উদ্বোধন করতে যাওয়ার কথা। তারপর তিনি একটি জনসভাতেও বক্তৃতা দেবেন। তার আগেই উপত্যকায় একের পর এক জঙ্গি হামলায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও প্রশ্ন উঠল।
রবিবার জম্মু ও কাশ্মীরের মন্ত্রী ফারুক আন্দ্রাবির দুরুর বাড়িতে জঙ্গিরা হামলা চালায়। একজন পুলিশ কর্মী সেই হামলায় আহত হয়েছেন। তবে সেই সময় মন্ত্রী বাড়িতে ছিলেন না।
এর আগে পুলওয়ামায় ২ জন হিজবুল মুজাহিদিন জঙ্গি একটি পুলিশ দলের উপর হামলা চালানোর সময় নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়।
শনিবার রাতেও জঙ্গিরা একজন সাব-ইন্সপেক্টরের ছেলে ও ভাইপোকে অপহরণ করে নিয়ে যায়। পরে তাদের ছেড়ে দিলেও যে গাড়িতে করে নিয়ে গিয়েছিল সেটি জ্বালিয়ে দেয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













