বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বন্ধ হচ্ছে সিটিং সার্ভিসের নামে প্রতারণা-ভোগান্তি!

দীর্ঘদিন অভিযোগের পর সিটিং বাস সার্ভিসের নামে প্রতারণা ও ভোগান্তি থেকে হয়তো মুক্তি পেতে যাচ্ছেন রাজধানীবাসী। আগামী ৩০ মার্চ বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আভাস দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খোন্দকার এনায়েত উল্যাহ।

‘সিটিং বাস সার্ভিস’ নামে বাস মালিকদের প্রতারণা ও ভোগান্তির বিষয়ে অনেক দিন যাবত অভিযোগ করে আসছে রাজধানীবাসী। যার ফলে তদন্ত করা হয়েছে বিষয়টি নিয়ে। জানা গেছে, তদন্তের প্রতিবেদন নিয়ে আগামী ৩০ তারিখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি।

এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ জানান, ‘রাজধানীতে সিটিং সার্ভিস নিয়ে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ আছে। তাছাড়া সিটিং সার্ভিসের নামে ভাড়া নৈরাজ্য নিয়েও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে আমরা তদন্ত করেছি। মালিক পক্ষের সঙ্গে আগামী ৩০ মার্চ আমরা এ বিষয় নিয়ে বসছি। তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রাজধানীতে সিটিং বাস সার্ভিস নিয়ে খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বিভিন্ন সময় অসন্তুষ্টি প্রকাশ করেছেন।

অভিযোগ আছে, সিটিং সার্ভিস বাসগুলোতে সাধারণ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আবার সিটিং বলে ভাড়া বেশি নিলেও নিয়মিতই দাঁড়িয়ে যাত্রী বহন করছে বাসগুলো।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে