সিলেটের ‘আতিয়া মহলে’ নারীসহ ৪ জঙ্গি নিহত: সেনাবাহিনীর প্রেস ব্রিফিং


সিলেটের শিববাড়ির জঙ্গি আস্তানা আতিয়া মহলের নিচতলায় এক নারীসহ চারটি মৃতদেহ রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এর মধ্যে দুটি মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুই জঙ্গির শরীরে সুইসাইডাল ভেস্ট থাকায় সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে অভিযান এখনো শেষ হয়নি বলে জানায় সেনাবাহিনী।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ভবনের কাছে পাঠানবাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান।
তিনি জানান, আতিয়া মহলে থাকা চার মৃতদেহের মধ্যে তিনটি পুরুষের ও একটি নারীর। আতিয়া মহলের ভেতর প্রচুর পরিমাণে বোমা রয়েছে। যা বিস্ফোরিত হলে বাড়িটির অংশ বিশেষ ধসে যেতে পারে।
অপারেশন টোয়ালাইটের চতুর্থদিন ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান জানান, কমান্ডোদের কোনো প্রকার ক্ষতি ছাড়াই চার জঙ্গি নিহত হয়েছে। এখন বাড়ির ভেতরে থাকা বিস্ফোরক (আইইডি) উদ্ধার কাজ চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













