নিহত দুই জঙ্গির পরিচয় পেয়েছে পুলিশ


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ‘জঙ্গি আস্তানা’ ‘আতিয়া মহলে’ অভিযানের সময় যে চার ‘জঙ্গি’ মারা গেছেন তাঁদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে বলে জানিয়েছে পুলিশ।
একজনের নাম মর্জিনা, তাঁর বাড়ি বান্দরবান। অপরজন হলেন গাজীপুরের কাউছার। তাঁরা স্বামী-স্ত্রী পরিচয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ফজল বলেন, সন্ধ্যা সোয়া ৭টায় লাশ দুটো সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশ দুটো সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা আছে।
আতিয়া মহলের অভিযানে মোট চারজন নিহত হয়েছেন। এর মধ্যে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুটো লাশ ভবনের ভিতরে আছে বলে সেনাবাহিনী জানিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













