মুসলিমদের মাংস খাওয়া বন্ধের দাবি আজম খানের


ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েই বেআইনি কসাইখানায় লাগাম টেনেছেন যোগী আদিত্যনাথ। তার নির্দেশনায় সে রাজ্যে মাংস কেনাবেচা প্রায় বন্ধ হতে বসেছে। পরিস্থিতি এতটাই খারাপ যে, ধর্মঘটের পথে নেমেছেন মাংস বিক্রেতারা। এই পরিস্থিতিতেই মুখ খুললেন সপা নেতা আজম খান। তাঁর একটাই দাবি, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা।
কসাইখানা বন্ধ নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, গোটা ভারতেই সমস্ত কসাইখানা বন্ধ হওয়া উচিত। আইনি বা বেআইনি নিয়েও তাঁর অভিযোগ আছে। তাঁর দাবি, সামগ্রিকভাবে পশুহত্যা বন্ধ হওয়া উচিত। আইনসম্মতভাবে কসাইখানায় হত্যা করা হলেও যেমন তা পশুহত্যা, বেআইনি জায়গায় হলেও তাই। যোগী সরকার অবশ্য লাইসেন্স থাকা কসাইখানা বন্ধের নির্দেশ দেয়নি। এ নিয়ে সরকারকে একহাত নেন সপা নেতা। তাঁর দাবি, পশুহত্যা বন্ধ করতে চাইলে সব কসাইখানাই বন্ধ করা উচিত। এবং একই নিয়ম গোটা দেশে লাগু হওয়া উচিত। কোনো রাজ্যে পশুহত্যা আইনি, কোথাও বেআইনি- এরকম নিয়মের বিরোধিতা করে তাঁর দাবি, আইন সমান থাকুক গোটা দেশে। তার পাশাপাশি তাঁর আবেদন, মাংস খাওয়া বন্ধ করুক মুসলিমরা। ইসলামে নাকি এরকম কোনো নির্দেশ দেওয়া হয়নি বলেও তিনি দাবি করেছেন। এ ব্যাপারে সবস্তরের মানুষকে সচেতন করতে মুসলিম ধর্মগুরুদের কাছেও আবেদন জানিয়েছেন তিনি।
সূত্র: সংবাদ প্রতিদিন
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













