যুদ্ধাপরাধ মামলায় কারাবন্দী আসামির মৃত্যু


একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বাগেরহাটের আব্দুল আলী মোল্লা (৮০) মারা গেছেন। সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে তার মৃত্যুর কথা জানা গেছে। বাগেরহাট জেলার কচুয়া থানার উদানখালি গ্রামের বাসিন্দা ছিলেন আব্দুল আলী।
১৯৭১ সালে কচুয়া ও মোড়লগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অবৈধভাবে আটক, নির্যাতন, অপহরণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ সাত ঘটনায় জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি মামলা চলছে।
কারাসূত্র জানায়, সোমবার সকাল পৌনে ১০টার দিকে আব্দুল আলী মোল্লা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগার থেকে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













