বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়ায় ডেবির আঘাত ! বুধবার পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থানের প্রস্তুতি নিতে বলা হল

অস্ট্রেলিয়ায় শক্তিশালী ঘূর্ণিঝড় ডেবির আঘাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ডেবির আঘাতে অস্ট্রেলিয়ার উত্তর-পশ্চিম উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রচণ্ড বাতাস ও মুষলধারে বৃষ্টিপাতের কারণে কয়েক লাখ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী টার্নবুল দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযান পরিকল্পনা ঘোষণা করেছেন।

পার্লামেন্টে তিনি বলেছেন, এখন পর্যন্ত ঘূর্ণিঝড়ে একজন নিহত হওয়ার খবর তিনি জানতে পেরেছেন।

এরই মধ্যে দুর্যোগ মোকাবেলায় কাজ শুরু হয়েছে গেছে উল্লেখ করে টার্নবুল বলেন, ‘উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানোর পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র আস্তে আস্তে বোঝা যাবে। যদিও পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।’

জনগণের উদ্দেশে তিনি বলেন,‘আপনারা সাবধান হন এবং নিরাপদ থাকুন। বুধবার পর্যন্ত আশ্রয় কেন্দ্রে অবস্থানের প্রস্তুতি নিন।’

মঙ্গলবার স্থানীয় সময় দুপুরে কুইন্সল্যান্ডের বোয়েন ও এয়ারলি সৈকতের মাঝামাঝি এলাকা দিয়ে ক্যাটাগরি চার মাত্রার ঘূর্ণিঝড়টি অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে আঘাত হানে। এসময় ঘূর্ণিঝড় ডেবির গতিবেগ ছিল ঘণ্টায় ২৬৩ কিলোমিটার।

কুইন্সল্যান্ডের পুলিশ কমিশনার ইয়ান স্টুয়ার্ট জানিয়েছেন, প্রোসারপাইনে একটি দেয়াল ধসে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন।তবে তিনি মারা গেছেন কিনা তা জানা যায়নি।

তিনি বলেছেন, ‘আমরা ক্ষয়ক্ষতির প্রচুর তথ্য পাচ্ছি। আমি দুঃখিত যে, আমরা আহত হওয়ার সংবাদ পাচ্ছি।’

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প