ক্রিকেটপ্রেমীদের কাছে সুখবর। আইপিএলে ফিরছেন কেভিন পিটারসেন, কোন দলে!


পিটারসেনের আইপিএলে প্রত্যাবর্তন যে ক্রিকেটভক্তদের কাছে সুখবর, তাতে কোনও সন্দেহ নেই।
ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, বিরাট কোহলিদের মতো আইপিএলপ্রেমীদের কাছে রংবাহারি চরিত্র কেভিন পিটারসেন। ব্যাট হাতে তাঁর মারকুটে ভঙ্গী বিপক্ষ বোলারদের কাছে যেমন ত্রাস, তেমনই দর্শকাসনে বসে থাকা ক্রিকেটপ্রেমীদের কাছে ‘পয়সা উশুল’ বিনোদন। তিনিই ফের ফিরছেন আইপিএলে।
তবে ব্যাট হাতে নয়, বুম হাতে। ক্রিকেটার হিসেবে নয়, তারকা ইংরেজ ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসেবে। তিনি নিজেই ট্যুইট করে জানিয়েছেন এই কথা। অবশ্য পুরো মরশুম জুড়ে নয়, কেপি ধারাভাষ্য করবেন প্রথম, চতুর্থ এবং শেষ সপ্তাহে।
চলতি নিলামের আগেই কেপিকে রিলিজ করে দিয়েছিল পুণে সুপারজায়ান্ট। তার পর ফেব্রুয়ারি মাসেই আইপিএলের নিলাম থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন ব্রিটিশ তারকা।
কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, এপ্রিল-মে মাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে চান তিনি। যদিও তাঁকে সম্প্রতি কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স দলের হয়ে পাকিস্তান প্রিমিয়ার লিগে অংশ নিতে দেখা গিয়েছিল।
তবে ভারতের মাটিতে আইপিএল চলবে, অথচ তিনি ক্রিকেট থেকে দূরে থাকবেন, এমনটা হয় নাকি! তাই ধারাভাষ্যকার হিসেবেই ভারতে হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অবশ্য এ বারেই প্রথম নয়, এর আগেও কমেন্ট্রি বক্সে কেপি দেখা গিয়েছিল গত বছর দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া সিরিজের সময়।
ব্যাট হাতে বাইশ গজ মাতানোর পর কমেন্ট্রি বক্সে কেমন পারফর্ম করেন কেপি, সে দিকেই আপাতত নজর রয়েছে গোটা ক্রিকেট বিশ্বের।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













