বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দিল্লি সরকার মানবতাবিরোধী অপরাধ করছে, বিচারের মুখোমুখি করা উচিত: জাফরুল্লাহ

মহান মুক্তিযুদ্ধের সংগঠক ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, পানি ও বাতাস শুধু মানব সভ্যতার জন্য গোটা প্রাণীকুলের জীবন রক্ষার মাধ্যম। ফলে যে দেশ বা যারাই পানি ও বাতাসের অবাধ প্রবাহে বাধার সৃষ্টি করছে তারা মূলত মানবতাবিরোধী অপরাধ করছে।

তিনি বলেন, আমাদের বিভিন্ন নদীর পানি প্রবাহে দিল্লি সরকার বাধার সৃষ্টি করে মূলত মানবতাবিরোধী অপরাধ করছে। ফলে এর বিচার হওয়ার উচিত। হাসিনা সরকারের উচিত আন্তর্জাতিক আদালতে বিচারপ্রার্থী হয়ে ভারতকে বিচারের মুখোমুখি করা। অন্যথা এর কোনো সুরাহা হবে না।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের উদ্যোগে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গঙ্গা নদীর ওপর নির্মিত বিতর্কিত ফারাক্কা বাঁধ পুরোপুরি সরিয়ে ফেলা সংক্রান্ত বক্তব্যের প্রতি ইঙ্গিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ফারাক্কা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত দিয়েছে দিল্লী। এই বাঁধ তো বিহারেই। ফারাক্কা বাঁধ সরাতে হলে বা ভাঙতে হলে তাকেই (নীতিশ কুমার) করতে হবে। নীতিশ কুমার সজ্জন ব্যক্তি হলে কেন্দ্রের দিকে তো তাকিয়ে থাকার দরকার নেই, নিজেরাই এটা সরিয়ে ফেলতে পারেন।

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন। বৈঠকের আগে সংবাদমাধ্যমকে নীতিশ কুমার বলেন, ফারাক্কা বাঁধের কারণে গঙ্গায় বিপুল পরিমাণ পলি জমছে। আর এ কারণে প্রতিবছর বিহারে বন্যা হচ্ছে। এর একটা স্থায়ী সমাধান হলো ফারাক্কা বাঁধটাই তুলে দেওয়া।

ডা. জাফরুল্লাহ চৌধুরী আরো বলেন, পানি, বাতাস, নদী-প্রকৃতিকে যারা বাধাগ্রস্ত করে তারাও মানবতা বিরোধী অপরাধ করছে। পানি-বাতাস বাধাগ্রস্ত করে লাখ লাখ লোকের জীবনহানি করাও মানবতাবিরোধী কাজ। শুধু তাই নয়, দিল্লি সরকার বিভিন্ন রাজ্যে গো-মাংসের উপর নিষেধাজ্ঞা জারি করে মূলত রাষ্ট্রকে একটি চরম সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছে। তিনি বলেন, খোদ হিন্দু শাস্ত্রেও গো-মাংস খাওয়ার কথা উল্লেখ আছে। মোদির পূর্বপুরুষরাও গো-মাংস খেয়েছেন এর তথ্য-প্রমাণ আছে। ফলে এ ধরনের নিষেধাজ্ঞা ন্যাক্কারজনক। এর বিরুদ্ধে বিশ্বসমাজকে আরো সোচ্চার হতে হবে।

জাফরুল্লাহ চৌধুরী বিএনপি ও গণফোরামসহ দেশের সকল রাজনৈতিক দলের নেতাদের পরামর্শ দিয়ে বলেন, আগামী ৭ এপ্রিল প্রধানমন্ত্রী হাসিনার দিল্লি সফরে যাওয়ার আগ পর্যন্ত সবাই রাজপথে সমাবেশ করুন এবং দিল্লির এসব বৈষম্যের কথা জনগণকে অবহিত করুন।

প্রসঙ্গত, তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি পরিহার, প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে জোট নিরপেক্ষ নীতির বরখেলাপ ও বাংলাদেশকে ভারতের অস্ত্রের ডাম্পিং সেন্টার বানানোর চক্রান্ত বন্ধ, বাণিজ্য ঘাটতি দূর, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি পণ্যের অশুল্ক বাধা দূর করাসহ ভারতের সাথে অমীমাংসিত সকল সমস্যা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমাধান করা, না হলে আন্তর্জাতিক ফোরামে উত্থাপনের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণের দাবিতে এ কর্মসূচি পালিত হয়।

এতে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রকন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত