র্যাবের গোয়েন্দা প্রধানের মৃত্যুতে এরশাদের শোক


এইচ এম এরশাদ র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ শোক প্রকাশ করেছেন।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে মনে হচ্ছে আমি আমার পরিবারের আরও এক সদস্যকে হারিয়েছি। লে. কর্নেল আজাদের মতো একজন সাহসী, মেধাবী এবং দেশের জন্য নিবেদিত প্রাণ সৈনিকের অভাব সেনাবাহিনীতে পূরণ হবার নয়। দেশের স্বার্থে মৃত্যুবরণ করেই আজাদ তার প্রমাণ রেখে গেছেন।’
জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, সিলেটের ওই দুঃসাহসী অভিযানে লে. কর্নেল আজাদসহ যারা মৃত্যুবরণ করেছেন- সবার জন্যই আমি শোকাহত। তাদের রুহের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের কাছে গভীর সমবেদনা জানাই।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













