বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘জীবনকে বাজি রেখে আজাদ জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে গেছেন’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র‌্যাবের গোয়েন্দা প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ একজন দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। তিনি ছিলেন সত্যিকারের দেশপ্রেমিক। জীবনকে বাজি রেখে তিনি জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করে গেছেন। আজ শুক্রবার বিকেলে উত্তরায় র‌্যাব সদর দফতরে আজাদের দ্বিতীয় জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার ‘আতিয়া মহল’ জঙ্গি আস্তানার অদূরে পুলিশ চেকপোস্টের কাছে পরপর দুই দফা বোমা বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ ছয়জন মারা যান। এতে আহত হয়েছিলেন আবুল কালাম আজাদসহ অর্ধশতাধিক মানুষ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার সাহসিকতার জন্য ইতিপূর্বে বিপিএম-পিপিএম পদক দেওয়া হয়েছে। জাতি আজ এই বীরকে হারাল।

তিনি বলেন, জঙ্গি দমনে আইন শৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। জনগণকে সাথে নিয়ে জঙ্গি-সন্ত্রাসীদের মোকাবেলা করা হবে।

এর আগে জুমার নামাজের পর সেনা সদরে কেন্দ্রীয় জামে মসজিদে আবুল কালাম আজাদের প্রথম জানাজা হয়। জানাজায় তিন বাহিনীর প্রধানসহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত