এই না হলো পুলিশের গাড়ি!


প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে নেই অপরাধীরা। কোনো কোনো ক্ষেত্রে তারা নিজেদের এগিয়ে রাখছে কল্পনার চেয়ে বেশি। তাই অপরাধীদের ধরতে প্রতিনিয়ত কৌশল পাল্টাতে হচ্ছে পুলিশকে। সময় মতো ঘটনাস্থলে পৌঁছাতে বা অপরাধীকে ধাওয়া করে ধরতে উন্নত দেশের পুলিশ ছুটছে ছুটছে নতুন নতুন প্রযুক্তির দিকে। তারই অংশ হিসেবে অনেক দেশের পুলিশ পেয়েছে উচ্চগতির গাড়ি। যেগুলো রীতিমতো একেকটা রেসিং কার।


ইতালির মহাসড়কে টহল দেয়ার জন্য দেশটির পুলিশের কাছে রয়েছে ল্যামবোরগিনির এই গাড়িটি। এরকম মাত্র দুটি গাড়িই রয়েছে তাদের কাছে। গাড়ি দুটি এগুলো ল্যামবোরগিনি তাদের উপহার হিসেবে দিয়েছে।


অসাধারণ এই গাড়িটি রয়েছে যুক্তরাজ্য পুলিশের হাতে। ফোর্ড মাসটাং ভি৮ গাড়িটি সারাবিশ্বে পুলিশে হাতে থাকা অসাধারণ গাড়িগুলোর একটি।


ঠিক যেন জেমস বন্ডের কোনো সিনেমায় ব্যবহৃত- দেখতে এমন এই গাড়িটিও রয়েছে ইতালি পুলিশের হাতে।


মধ্যপ্রাচ্য মানেই যেন আলাদা একটা বিষয়। পিছিয়ে নেই সেখানকার পুলিশও। দুবাই পুলিশের হাতে রয়েছে বিএমডব্লিউ-এর এই গাড়িটি। বলা হয়ে থাকে সারাবিশ্বে পুলিশের হাতে যত গাড়ি রয়েছে তার মধ্যেই এটিই সবচেয়ে দুর্দান্ত। এটি ছাড়াও তাদের রয়েছে- ল্যামবোরগিনি, বেন্টলে, অ্যাসটন মার্টিন, ফেরারি, ম্যাকলর্নের চোখ ধাধানো গাড়ি।


নিড ফর স্পিডপ্রেমিদের কাছে দুর্দান্ত গতির গাড়ির চেয়ে প্রয়োজনীয় আর কিছু নেই। প্রতিযোগিতায় নামার পাশাপাশি গেমটিতে মাঝে মাঝে নামতে হয় পুলিশের ভূমিকাতেও। যুক্তরাজ্য পুলিশের হাতে রয়েছে এই কারটি।


এ কারটি দেখেই বোঝা যায় এর গতি কেমন হতে পারে! কারটি রয়েছে যুক্তরাষ্ট্র পুলিশের বহরে।


মরুর দেশে টহল দেয়ার জন্য দুবাই পুলিশে রয়েছে ব্রাবাসের দুর্দান্ত জিপটি।
সূত্র: টপ গিয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













