সেনানিবাসে সৈনিকের গলাকাটা লাশ উদ্ধার
যশোর সেনানিবাস থেকে হেলাল উদ্দিন নামে এক সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। হেলাল ৮ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। তার সৈনিক নম্বর ১৪৪৭৯২৫।
কোতোয়ালি থানার ওসি সিকদার আককাস আলী জানান, নিহতের গলাকাটা অবস্থায় পাওয়া গেছে। রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
কোতোয়ালি থানার কর্তব্যরত কর্মকর্তা মঞ্জুর আলী খান জানান, হেলাল উদ্দিনসহ ১১ জন সেনা-ব্যারাকের একটি কক্ষে থাকতেন। গভীর রাতে কেউ তার গলা কেটে দেয়। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে রাত ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ঝিনাইদহে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬৫
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষেবিস্তারিত পড়ুন
প্রবাসী লেখককে হত্যার হুমকি, গ্রামের বাড়িতে তাণ্ডব
সাতক্ষীরার কলারোয়ায় প্রবাসী লেখক এস এম সাইফুর রহমানকে হত্যার হুমকিবিস্তারিত পড়ুন


আনার হত্যার মাস্টারমাইন্ড শাহীনকে ধরতে ডিবির পরিকল্পনা
গোয়েন্দা পুলিশের (ডিবি) ধারণা, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমবিস্তারিত পড়ুন













