চলে গেলেন সমকামী সম্প্রদায়ের ‘রংধনু’ পতাকার প্রণেতা


অবশেষে যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকো শহর ভিত্তিক সমকামী সম্প্রদায়ের প্রতীক ‘রংধনু’ পতাকা প্রণেতার গিলবার্ট বেকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর।
স্যান ফ্রান্সিসকো জানায়, নিউইয়র্কের বাসায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ঘুমন্ত অবস্থায় পতাকা শিল্পী বেকার না ফেরার দেশে চলে যান।
গিলবার্ট বেকার ১৯৭৮ সালে প্রাথমিকভাবে আট রং বিশিষ্ট সমকামী সম্প্রদায়ের স্বাধীনতার প্রতীক হিসেবে রংধনু পতাকার নকশা করেন। তার এই মৃত্যুতে শুক্রবার সন্ধ্যায় স্যান ফ্রান্সিসকোতে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। দেশটির নাট্যকার ডুসটিন ল্যান্স ব্ল্যাক এক টুইট বার্তায় জানান, গিলবার্ট আমাদের রংধনু পতাকার মাধ্যমে ঐক্যবদ্ধ করেছে, আবারও করবে। আমাদের বিশ্ব তুমি ছাড়া রংহীন, ভালোবাসাহীন।
গিলবার্ট বেকারের মূল পতাকা আট রঙা। প্রতিটি রং মানবতার ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিনিধিত্ব করেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













