ভূমিধসে ১১২ জনের মৃত্যু


কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমে অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। সঠিক পরিসংখ্যান নেই নিখোঁজের। টানা বৃষ্টিতে নদীর বাঁধ ভেঙে কাদাপানি ভাসিয়ে নিয়ে গেছে পুটুমায়ো প্রদেশের অসংখ্য বাড়িঘর।
দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল স্যানটোস আক্রান্ত এলাকা পরিদর্শন করে বলেছেন, দুর্যোগকালীন জাতীয় জরুরি অবস্থায় সেনা মোতায়েন করা হয়েছে।
কত মানুষ এখনও নিখোঁজ তার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না। দেশটির দায়িত্বশীল একজন সেনা কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে।
মৃতের সংখ্যা বেড়ে ১১২ তে দাঁড়িয়েছে বলেও জানান তিনি। এর আগে মৃতের সংখ্যা ৯২ জন বলে জানিয়েছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













