‘জঙ্গি আস্তানা’ সন্দেহে অভিযান: আটক ৭


জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহের কালিবাড়ী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে ময়মনসিংহের শহরের কালীবাড়ি এলাকার সোহাগ পার্টি সেন্টারের বিপরীত দিকে অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে।
ময়মনসিংহের এসপি সৈয়দ নুরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।
কিছুদিন ধরে সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছে। সিলেটের আতিয়া মহল নামে একটি বাড়িতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোরা অভিযান চালায়।
এ অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। অভিযান চলাকালেই দুই দফা বিস্ফোরণে পুলিশ ও র্যাব কর্মকর্তাসহ চারজন নিহত হয়। এ অভিযান শেষ হতেই মৌলভীবাজারের নাসিরপুর গ্রাম ও বড়হাট এলাকায় দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় সোয়ট।
ওই দুই অভিযানে ১০ জঙ্গি নিহত হয়। একই সময়ে কুমিল্লার কোটবাড়ীতে অভিযান চালানো হয়। তবে ওই আস্তানা থেকে কোনও জঙ্গিকে আটক করা হয়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













