নীতিমালা প্রণয়ন হলে চলচ্চিত্রের সোনালি যুগ ফিরে পাব: ইনু


‘আমাদের চলচ্চিত্রকে ভালোবাসুন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখুন’ এই স্লোগানকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে জাতীয় চলচ্চিত্র দিবস ২০১৭।
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এবং চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) তত্ত্বাবধানে বিএফডিসি চত্বরে আজ সকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘বর্তমানে আমাদের জাতীয় চলচ্চিত্র নীতিমালা নেই। আজ মন্ত্রিপরিষদের বৈঠকে জাতীয় চলচ্চিত্র নীতিমালা উত্থাপন করব। আশা করছি, এ নীতিমালা পাস করাতে পারব। আমাদের নীতিমালা প্রণয়ন হলে চলচ্চিত্রে আরো গতি বাড়বে। আমরা আবার ফিরে পাব চলচ্চিত্রের সোনালি যুগ।’
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ একেএম রহমত উল্লাহ, সুকুমার রঞ্জন ঘোষ, তথ্য মন্ত্রণালয়ের সচিব মুরতুজা আহমেদ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













