বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বৈশাখী ভাতা ছাড়াই এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের চেক ছাড়

বৈশাখী ভাতা ছাড়াই আজ মঙ্গলবার ছাড় হচ্ছে ৫ লাখ বেসরকারি শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক।শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ ব্যাংক হিসাব থেকে বেতন-ভাতা ১০ এপ্রিল পর্যন্ত উত্তোলন করতে পারবেন।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের অধীন বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক ছাড় করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার অধিদপ্তরের উপপরিচালক মো. শফিকুল ইসলাম সিদ্দিকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয়ে ১২টি চেক হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়। স্মারক নং- ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০১.২০১৬/২১৮৮।

শিক্ষক-কর্মচারীরা ১০ এপ্রিল পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংক শাখা থেকে মার্চ মাসের বেতন-ভাতা তুলতে পারবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়।

অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বেতন-ভাতার সরকারি আদেশ (জিও) হাতে পাওয়া গেছে। হিসাব রক্ষণ অফিস থেকে প্রয়োজনীয় অনুমোদন পেতে দেরি হওয়ায় এমপিওর চেক সোমবার ব্যাংকে পাঠানো যায়নি। তাই ১২টি চেক আজ মঙ্গলবার ব্যাংকে পাঠানো হচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ