অবশেষে গ্রেপ্তার হলেন রাখী


ঋষি বাল্মিকী সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় অবশেষে গ্রেপ্তার হলেন বলিউডের আইটেম গার্ল রাখী সাওয়ান্ত। এদিন পাঞ্জাব পুলিশের কর্মকর্তারা মুম্বাই থেকে ড্রামা কুইন রাখীকে গ্রেপ্তার করেন।
অভিযোগ, মহাকাব্য রামায়ণের রচয়িতা ঋষি বাল্মিকীর সম্পর্কে গতবছর এক টিভি শো-এ উপস্থিত হয়ে আপত্তিকর মন্তব্য করেন। এতে বাল্মিকী সম্প্রদায়ের লোকজন আঘাত পেয়েছেন বলে আদালতে অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে গত ৯ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। বারবার আদালতে উপস্থিত হওয়ার কথা থাকলেও রাখী হাজিরা দেননি, যোগাযোগও করেননি।
ঋষি বাল্মিকী সম্পর্কে কটূ মন্তব্য করে ধর্মীয় বিশ্বাসে আঘাত করেছেন বলিউডের আইটেম গার্ল হিসেবে খ্যাত রাখী সাওয়ন্ত। এ ঘটনার প্রেক্ষিতে তাকে ডেকে পাঠানো হয়েছিল।
কিন্তু তিনি আদালতে না আসায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে লুধিয়ানা পুলিশের দুই সদস্যের দল মুম্বাই রওনা হয়। তারা রাখীকে গ্রেপ্তার করেন। তাকে পাঞ্জাবে আদালতে হাজির করা হবে। ১০ এপ্রিল ফের আদালতে এ মামলার শুনানি রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













