বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুইশ কোটি পেরুলো ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’র আয়

বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট অভিনীত ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’ বিশ্বব্যাপি আয় করেছে ২০০ কোটি রুপির বেশি।

১০ মার্চ মুক্তি পাওয়া সিনেমাটি ভারতের অভ্যন্তরে ১০০ কোটি রুপি আয় করে মুক্তির কিছুদিনের মধ্যেই। এবার বহির্বিশ্বেও দারুণ ব্যবসা করলো সিনেমাটি। মাত্র ৩৫ কোটি বাজেটের সিনেমাটির প্রচারে খরচ হয়েছে আরও ১০ কোটি। তাই মূলধনের চারগুণেরও বেশি অর্থ বক্স অফিস থেকে তুলে সিনেমাটি এখন বাম্পার হিট হওয়ার পথে। ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’কে একারণেই বলা হচ্ছে বলিউডের প্রথম তিন মাসের হিসেবে সবচেয়ে বড় হিট ছবি!

বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানিয়েছেন বলিউডের সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল সিনেমার তালিকায় এরইমধ্যে ৩৮ নাম্বারে উঠে এসেছে ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’র এই সিকুয়েল।

সিনেমাটির পরিবেশক অক্ষয় রথি মুক্তির আগেই ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলে রেখেছিলেন সিনেমাটি হিট হবেই। তিনি বলেন, “এই সিনেমার প্রচার করা হয়েছে দারুণভাবে। বাজেটের এক-চতুর্থাংশ আমরা স্যাটেলাইট ও সংগীত স্বত্ত্ব বেচেই ঘরে তুলেছি। বাকিটা বক্স-অফিস থেকেই উঠে আসবে।”

এই সাফল্যে দারুণ খুশি সিনেমার প্রযোজক করণ জোহরও। তিনি টুইট পোস্টে লিখেন, “বিশ্বজুড়ে সবার হৃদয় জয় করেছে ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’। এতোটা ভালোবাসার জন্য আমরা কৃতজ্ঞ।”

শশাঙ্ক খৈতান পরিচালিত এই সিনেমার মাধ্যমে তৃতীয়বারের মতো পর্দায় জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও বরুণ ধাওয়ান। এই জুটির আগের দুই সিনেমা ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ এবং ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ও ছিল দারুণ ব্যবসাসফল। ভারতব্যাপি সিনেমাটি ২৭০০ টি হলে মুক্তি পায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত