শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মুখ্যমন্ত্রীর লেখা গান এবার গাইতে হবে স্কুল ছাত্রীদের। শুনুন সেই গান

কবিতা লেখার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনাম রয়েছে। এবার তাঁর লেখা গান গাওয়ার ‘নির্দেশ’ দিলেন তিনি।

ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করতে গিয়ে কন্যাশ্রী নিয়ে নিজের লেখা গান স্কুলে গাইতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সভায় বক্তৃতা দেওয়ার সময়ে তিনি রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পে উপকৃত ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তিনি একটি গান লিখেছেন কন্যাশ্রী নিয়ে। সুর দিয়েছেন তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন। সেই গানটি স্কুলে গাওয়ার কথাও বলেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মমতা বলেন, তিনি সবুজসাথী প্রকল্প নিয়েও একটি গান বেঁধেছেন। দু’টি গানই এ দিন ইন্দ্রনীল গেয়ে শোনান।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ দিতে আর নাবালিকাদের বিয়ে আটকাতে মমতার স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী নজর কেড়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনেরও। এই প্রকল্প তাঁর গর্বেরও। সেই কন্যাশ্রী নিয়ে গান বেঁধে ফেলা তাই অস্বাভাবিক নয়। মুখ্যমন্ত্রী সভামঞ্চ থেকে ছাত্রীদের বলেন, এই গানটি স্কুলে গাইতে বলেন। ভাষণের পরে ইন্দ্রনীল যে গানটি গাইবেন সেটিই ছাত্রীদের গাইতে বলেন মমতা।

মঙ্গলবারই ঝাড়গ্রামকে নতুন জেলা হিসেবে ঘোষণা করে জেলার উন্নয়নের জন্য ২০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর ৪ এপ্রিল দিনটি ঝাড়গ্রামের জন্মদিন হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প