“আওয়ামী লীগ উপজেলা ব্যবস্থা শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে”


স্থানীয় সরকার ব্যবস্থা বিকেন্দ্রীকরণে নিজের কর্মকাণ্ডের কথা স্মরণ করে এরশাদ বলেন, আমি উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলাম। বিএনপি এটা বন্ধ করে দিয়েছিল। আওয়ামী লীগ আবার শুরু করেছে, কিন্তু একে ক্ষমতাহীন করে রেখেছে।
সরকারি আদেশে নির্বাচিত বিএনপি দলীয় একাধিক মেয়রকে বরখাস্ত করার ঘটনায় বিস্ময় প্রকাশ করে মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে দলে নতুন কর্মী যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন চেয়ারম্যান জনগণের নির্বাচিত প্রতিনিধি। তাকে বরখাস্ত করা যায় না। তারপরও এখন দেখছি নির্বাচিত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। এ কেমন দেশে বসবাস করছি আমরা?
প্রসঙ্গত, আদালতের রায় নিয়ে দায়িত্বে ফেরার পরপরই রবিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মোসাদ্দেক হোসেন বুলবুল এবং হবিগঞ্জের মেয়র জি কে গউছকে বরখাস্তের আদেশ দেয়া হয়।
ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কথা বলে মন্ত্রণালয়ের আদেশে তাদের বরখাস্ত করা হয়েছিল। তার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে পদে ফেরার পর নতুন মামলা দেখিয়ে তাদের বরখাস্ত করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













