বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে আছি: শেখ হাসিনা

সেন্ট পিটার্সবুর্গের পাতাল রেলে বোমা হামলায় বিস্ফোরণে নিহতদের প্রতি শোক জানিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার এক বিবৃতিতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “সেন্ট পিটার্সবুর্গের মেট্রো ট্রেনে সন্ত্রাসী হামলায় ১০ জন নিহতের ঘটনায় আমি শোকাভিভূত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই জঘন্য হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশের জনগণ রাশিয়ার এই দুঃসময়ে তাদের পাশে আছে।”

সোমবার রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে পাতাল রেলে বোমা হামলায় ১১ জন নিহত হন, আহত হন ৪৫ জন।

শেখ হাসিনা বলেন, “সন্ত্রাসী সন্ত্রাসীই, ধর্ম-বর্ণ যাই হোক না কেন, সভ্য সমাজে সন্ত্রাসীদের ঠাঁই নেই। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সর্বোতভাবে রাশিয়ার সঙ্গে আছি এবং আমরা একত্রে যৌথভাবে যাবতীয় সন্ত্রাসী তৎপরতা মোকাবেলা করব।”

স্বাধীনতা সংগ্রামের বন্ধু রাষ্ট্র রাশিয়া বাংলাদেশের প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা দিচ্ছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত