শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মোনাজাত করে আজ চেয়ারে বসলেন রাসিক মেয়র বুলবুল

মোসাদ্দেক হোসেন বুলবুল নির্বিঘ্নে রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের চেয়ারে বসেছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনে যান বুলবুল। কোনো ধরনের বাধাবিপত্তি ছাড়া মেয়রের কক্ষে প্রবেশ করেন তিনি। মেয়রের চেয়ারে বসার আগে দোয়া পড়েন এবং মোনাজাত করেন। পরে মেয়রের কক্ষে আসা সাংবাদিকদের সঙ্গে আলাপ শুরু করেন বুলবুল।

উচ্চ আদালতের আদেশে প্রায় দুই বছর পর গত রোববার মেয়রের দায়িত্ব নিতে নগর ভবনে গিয়ে প্রথমে বাধার মুখে পড়েন বুলবুল। অনেক ঘাম ঝরিয়ে বিকেলে দায়িত্বও নিয়েছিলেন। তবে মেয়রের চেয়ারে দশ মিনিট বসার মাথায় তাঁকে দ্বিতীয় দফায় সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার হাইকোর্টে রিট করেন বুলবুল। একই দিন এই রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুলবুলকে সবশেষ সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেন হাইকোর্ট।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলও দিয়েছেন। রুলে বুলবুলকে সাময়িক বরখাস্তের আদেশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

হাইকোর্টের এই স্থগিতাদেশের ফলে বুলবুলের মেয়রের দায়িত্ব পালনে আইনগত কোনো বাধা নেই বলে গতকালই জানিয়েছিলেন তাঁর আইনজীবী। আজ নগর ভবনে গিয়ে মেয়রের চেয়ারে বসলেন বুলবুল।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী