শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্যোগ মোকাবেলায় জেলা পর্যায়ে ত্রাণ সামগ্রী মজুদ রাখা আছে: মায়া

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যে কোন দুর্যোগে মানুষের কষ্ট লাঘবে জেলা পর্যায়ে পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী মজুদ রাখা আছে।

তিনি বলেন, যেকোন দুর্যোগের আগে সব ধরনের পূর্ব প্রস্তুতি গ্রহণ করে এসব ত্রাণ সামগ্রী নিয়ে তাৎক্ষণিক দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে।

মন্ত্রী আজ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মিলনায়তনে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

দূর্যোগ ও ত্রাণ মন্ত্রী বলেন, সকল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সার্বক্ষণিক কর্মক্ষেত্রে থেকে মানুষের পাশে থেকে কষ্ট লাঘব ও জানমাল রক্ষায় কাজ করে যেতে হবে।

মন্ত্রী যে কোন জেলার ত্রাণ সামগ্রী শেষ হওয়ার পূর্বেই মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন। এক্ষেত্রে কোন ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারী উচ্চারণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ রিয়াজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী