শনিবার, আগস্ট ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

৪২ হাজার ফুট উঁচুতে শিশুর জন্ম

প্রায় ৪২ হাজার ফুট উঁচুতে বিমানের মধ্যে শিশুর জন্মকে ঘিরে আনন্দ যেন উপচে পড়ছে। টার্কিস এয়ারলাইন্সের একটি বিমান তাদের ফ্লাইটে ছোট্ট যাত্রীর জন্ম হওয়া বেশ ভালোভাবেই উদযাপন করছে।

বোয়িং৭৩৭ বিমানটি গিনির রাজধানী কোনাক্রি থেকে ওগাডুগু হয়ে ইস্তাম্বুলে যাওয়ার কথা ছিল। কিন্তু জরুরি ভিত্তিতে বুরকিনা ফাসোর রাজধানীতে বিমানটি অবতরণ করে। পরে মা ও শিশুকে হাসপাতালে ভর্তি করানো হয়। দুজনই সেখানে সুস্থ আছেন। শিশুটির নাম রাখা হয়েছে কাদিজু।

ওই ফ্লাইটের এক বিমানবালা হঠাৎ দেখতে পান নাফি দিয়াবি প্রসববেদনায় কাতরাচ্ছেন। ৪২ হাজার ফুট উঁচু থেকে বিমানটি দ্রুত অবতরণেরও কোনো সুযোগ ছিল না। তাই বাধ্য হয়েই বিমানবালা ও অন্য যাত্রীদের সহযোগিতায় সেখানেই কন্যাসন্তানের জন্ম দেন ওই নারী।

তুরস্ক বিমান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি তখন ৪২ হাজার ফুট উঁচুতে ছিল। হঠাৎ বিমানবালা দেখতে পান, এক নারীর প্রসববেদনা শুরু হয়েছে। ওই নারীকে সহযোগিতার জন্য তারা দ্রুত এগিয়ে আসেন। বিমানেই ওই নারী এক কন্যাসন্তানের জন্ম দেন। শিশু কাদিজুকে কোলে নিয়ে আনন্দ করতে থাকেন বিমানবালারা।

৩৬ সপ্তাহ পূর্ণ না হওয়া গর্ভবতী নারীদের বিমানে ভ্রমণের সুযোগ দিয়ে থাকে অধিকাংশ বিমান কর্তৃপক্ষ। এ জন্য অবশ্য ২৮ সপ্তাহ আগেই চিকিৎসকের কাছ থেকে অনুমতিপত্র নিতে হয়। সেখানে সন্তান প্রসবের একটি সম্ভাব্য তারিখ দেওয়া থাকে। ওই নারী ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও বিমানেই শিশুটির জন্ম হয়েছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প