ফের কাশ্মিরে সহিংসতা, নিহত ৬


ভারতে উপনির্বাচনকে কেন্দ্র করে জম্মু-কাশ্মিরে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
রোববার শ্রীনগরের লোকসভা কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন চলাকালে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে আধা সামরিক বাহিনী। এতে শ্রীনগরের কাছাকাছি ভোটকেন্দ্রগুলো রণক্ষেত্রে পরিণত হয়। এই ঘটনায় অনেক নেতাই ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।
মুসলিম অধ্যুষিত কাশ্মিরকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে কয়েক দশক ধরেই বিরোধ রয়েছে। দু’দেশই কাশ্মিরকে নিজেদের বলে দাবি করে আসছে।
রোববার সকাল থেকেই ভোটকর্মীদের ভোট কেন্দ্র ছেড়ে চলে যেতে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা এ সময় নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। ওই এলাকায় অতিরিক্ত ২০ হাজার সেনা মোতায়েন করেছে ভারত।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













