বুধবার, নভেম্বর ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘তিস্তা চুক্তির খসড়া প্রস্তুত, শুধু অনুমোদনের অপেক্ষা’

বাংলাদেশ-ভারতের মধ্যে তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির খসড়া তৈরি হয়ে আছে, এখন শুধু অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, শেখ হাসিনা-নরেন্দ্র মোদি সরকারের আমলেই এ চুক্তি সম্পাদিত হবে।

সোমবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামুড়ার আদর্শ কলেজ গেইট এলাকায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে বিএনপি অতীতের মত ভারতবিরোধী রাজনীতির ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। জনগণ চাইলে বারবার আওয়মীলীগকে ক্ষমতায় আনতে পারে, ভারত নয়। বাংলাদেশের জনগণই আওয়ামীলীগকে ক্ষমতায় বসাবে।

এসময় মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত যানবাহনের চালক-যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বেড়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করে বিআরটিএ এর কতৃপক্ষকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

এদিন ভ্রাম্যমাণ আদালত ৩১টি মামলা রুজু করে এবং ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় বলে বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম জানান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিউর রহমান, পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান,উপ-পরিচালক মাসুদুল আলম, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী