সন্তানের দায়িত্ব নেব আমি, অপুর দায়িত্ব নেবে ‘প্ররোচণাকারী’ : শাকিব খান


অপু বিশ্বাসকে বিয়ের কথা স্বীকার করেছেন ঢালিউড অভিনেতা শাকিব খান। আজ সোমবার একটি বেসরকারি টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে এসে অপু বিশ্বাস শাকিব খান ও তার বিয়ের খবর প্রকাশ করেন। তাদের একটি পুত্র সন্তান হয়েছে সে কথাও জানান অপু বিশ্বাস। পুত্রের নাম আব্রাহাম খান জয়। এদিকে, শাকিব খান বিয়ের কথা স্বীকারের পাশাপাশি সন্তানের দায় নেওয়ার কথাও জানিয়েছেন। তবে অপু বিশ্বাসের কোনো দায় নেবেন না বলে জানিয়েছেন তিনি। অপুর দায়িত্ব ‘প্ররোচণাকারীদের’ নেওয়ার কথা বলেন।
এরপর ঘটনা সম্পর্কে জানতে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। শাকিব ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপুর বিয়ের কথা যা বলেছে তা সত্য। অপু ও আমি বিয়ে করেছি। নানা কারণে বিষয়টি গোপন ছিল। শাকিব খান বলেন, আমি সন্তানের দায় নেব, তবে অপুর দায়-দায়িত্ব আমি নেবো না। শাকিব বলেন, আমি অপুর সাথে সমস্ত আলোচনা করেছি। কিন্তু সে প্ররোচণাকারীদের কথা শুনেছে। শাকিব খান বলেন সে (অপু) যাদের প্ররোচণায় টিভি অনুষ্ঠানে গিয়ে লাইভে কথা বলেছে অপু বিশ্বাসের দায়িত্ব তারা নেবে।
এর আগে সংবাদ সম্মেলনে অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে অনেক কথাই বলেন, যেগুলো বিশ্লেষণ করলে শাকিব খানের বিরুদ্ধে নানা অভিযোগ পাওয়া যায়। স্ত্রীর মর্যাদা দিতে চাচ্ছিলেন না শাকিব খান এমন অভিযোগও রয়েছে শাকিবের বিরুদ্ধে। অপু বিশ্বাস লাইভ অনুষ্ঠানে এসে কান্নায় ভেঙে পড়েন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













