বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

সময় বলে দেবে কে কার দায়িত্ব নেয় : অপু বিশ্বাস

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ে নিয়ে মুখ খুলেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ সোমবার তিনি একটি বেসরকারি টেলিভিশনে শাকিবের সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন। এসময় তার কোলে ছিল শাকিবের ঔরসজাত সন্তান আব্রাহাম খান জয়।

খবর প্রকাশ হলে দেশজুড়ে বিষয়টি নিয়ে হৈ চৈ পড়ে যায়। শাকিবও বিয়ের বিষয়টি স্বীকার করেছেন। তবে অপুর ওপর ক্ষোভ প্রকাশ করে বলেন, সন্তানের দায়িত্ব নিলেও অপুর দায়িত্ব তিনি নেবেন না।

এ প্রসঙ্গে অপুর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এসব হাস্যকর কথা। আমাকে শাকিব অনেক শাস্তিই দিয়েছে। নতুন করে আর কী শাস্তির ভয় দেখাবে। সময়ই বলে দেবে কে কার দায়িত্ব নেয়। আমি আর ভয় পাই না। সময়ের হাতেই সব ছেড়ে দিয়েছি।’

অপু আরও বলেন, ‘ওকে ভালোবেসে সব দায়িত্বই আমি পালন করেছি প্রেমিকা হিসেবে, স্ত্রী হিসেবে। আমার পক্ষে আর গোপনে থাকা সম্ভব হচ্ছিল না। সন্তানের স্বার্থেই আমাকে প্রকাশ্যে আসতে হলো।’

অপু বিশ্বাস জানান, আজ রাতে তার বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তিনি। সেখানে জানাবেন আরও অনেক অজানা কথা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত