আফগানিস্তানে ৪৬ জঙ্গি নিহত


আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নতুন জঙ্গি বিরোধী অভিযান শুরু করেছে। এতে গত ২৪ ঘন্টায় অন্তত ৪৬ জঙ্গি নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গত ২৪ ঘন্টায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (এএনএসএফ) পাঁচটি প্রদেশে সাতটি সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু করেছে। এতে ৪৬ সশস্ত্র জঙ্গি নিহত ও অপর ২১ জন আহত হয়েছেন।’
অভিযানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা অস্ত্রও উদ্ধার করেছে। তবে নিরাপত্তা বাহিনীর কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে তারা কিছু বলেনি।
বিবৃতিতে আরো বলা হয়, নানগরহার প্রদেশের আচিন জেলা, হেরাতের গোরিয়ান জেলা, জাওযানের দারজাব জেলা, উরুজগানের তিরিনকোত জেলা ও সারি পুল প্রদেশের সায়াদ জেলায় অভিযানগুলো চালানো হয়। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে কিছু বলা হয়নি।
সূত্র: বাসস ও বার্তা সংস্থা সিনহুয়া
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













