গির্জায় আহতদের রক্ত দিচ্ছেন মুসলিমরা


এখানেই পার্থক্য স্পষ্ট। আহতের জন্য ছুটে যাচ্ছেন মুসলিমরা। তাদের যন্ত্রণা ভাগ করে নিচ্ছেন। অথচ মিশরে কপটিক খ্রিস্টান সম্প্রদায়ের দুটি গির্জায় আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস), যারা ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চলের দখল নিয়ে ইসলামের খেলাফত ঘোষণা করেছে।
রোববার আত্মঘাতী ওই বোমা হামলায় ৪৫ জন নিহত ও শতাধিক আহত হয়। এরপর মিশরে তিন মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
মিশরের উত্তরের দুই শহর টান্তা ও আলেকজান্দ্রিয়ায় খ্রিস্টানরা ধর্মীয় দিবস ‘পাম সানডে’ পালন করছিলেন। এ সময় ভয়াবহ ওই হামলার ঘটনা ঘটে।
হামলার পর থেকে আহতদের রক্ত দিতে মিশরের নারী ও পুরুষেরা টান্তা শহরের মসজিদে ছুটে আসেন। রক্তদাতাদের বেশিরভাগই ছিল মুসলিম। খবর আল অ্যারাবিয়ার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













