বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

যোগীর নয়া নির্দেশ, মুসলমান মেয়েদের গণবিবাহ দিতে হবে

উত্তর প্রদেশে মুখ্যমন্ত্রীর আসনে বসার পরে একের পরে এক কঠোর সিদ্ধান্ত নিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ।

মুসলমান মেয়েদের গণবিবাহ দেবে উত্তর প্রদেশ সরকার। মুখ্যমন্ত্রীর আসনে বসার পরে একের পরে এক কঠোর সিদ্ধান্ত নিয়ে চলেছেন যোগী আদিত্যনাথ। সন্ন্যাসী মুখ্যমন্ত্রী সরকারি আমলাদের ১৮ ঘণ্টা কাজ করতে বলার পরে বিতর্ক চলছে। অফিসারদের সম্পত্তির হিসেব চেয়েও চমক দিয়েছেন যোগী। এ বার জানালেন সরকার দরিদ্র মুসলমান পরিবারের মেয়েদের গণবিবাহ দেবে।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, উত্তর প্রদেশের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মহসিন রাজা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আদিত্যনাথ গরিব ঘরের মুসলমান মেয়েদের গণবিবাহের ব্যবস্থা করতে বলেছেন, এবং এটা যোগী সরকারের প্রথম একশো দিনের মধ্যেই করা হবে।

উত্তর প্রদেশে প্রায় ২০ শতাংশ মানুষ মুসলমান। আর তার বড় একটা অংশই দরিদ্র। সুতরাং, এই প্রকল্পে বড় সংখ্যায় মুসলমান মেয়েরা সুবিধা পাবে। ইতিমধ্যেই উত্তর প্রদেশের সংখ্যালঘু দফতর পরিকল্পনা তৈরি করে ফেলেছে। তাতে ঠিক হয়েছে, বিয়ের যাবতীয় খরচ বহন করা ছাড়াও প্রত্যেক মেয়েকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে। দফতরের মন্ত্রী মহসিন রাজা জানিয়েছেন, প্রথমে শুধু মুসলমান পরিবারের মেয়েদের কথা ভাবা হলেও সংখ্যালঘু বিষয়ক দফতর পরে শিখ ও খ্রিস্টানদের ক্ষেত্রেও একই প্রকল্প নেবে। এমনটাই নির্দেশ দিয়েছেন যোগী আদিত্যনাথ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প