সালাউদ্দিন কাদেরের ছেলে কারাগারে
সাত বছর আগে গুলশান থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার ঢাকা মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ধানমণ্ডি এলাকা থেকে শনিবার সকালে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ।
২০০৮ সালের জুলাই মাসে রাজধানীর গুলশান থানায় হুম্মাম কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। বর্তমানে মামলাটি ঢাকা মহানগর হাকিম-৫ নম্বর আদালতে বিচারাধীন রয়েছে।
হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরী একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আপিলের রায়েও তার দণ্ড বহাল রেখেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













