শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে মন্ত্রীর নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয়ের পিছিয়ে পড়া কাজ সম্পন্ন ও কাজের গতি বাড়াতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় মন্ত্রী এমন নির্দেশনা দেন।

বিশেষ করে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন মন্ত্রী। যারা নির্দেশনা মেনে কার্যক্রম পরিচালনা করবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারিও দেন।

বৈঠক সূত্র জানায়, মন্ত্রী শিক্ষা আইন ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আইনের খসড়া তৈরি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। পরে মন্ত্রী দ্রুত আইন দুটির খসড়া চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্টদের। এবারের পাঠ্যপুস্তকের ভুল নিয়ে সভায় ব্যাপক সমালোচনা করা হয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। নিভুল পাঠ্যপুস্তক ছাপানোর জন্য জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণির পাঠ্যপুস্তকের কারিকুলাম দ্রুত আধুনিকায়নের নির্দেশ দেন। চলতি শিক্ষাবর্ষের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা কোন মন্ত্রণালয়ের অধীন অনুষ্ঠিত হবে তা নিয়ে সভায় আলোচনা হয়।

কারণ, গত বছর পরীক্ষার মাত্র ১০দিন আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষা গ্রহণে অপরাগতা প্রকাশ করে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা উন্নীত হওয়ায় চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা প্রাথমিক মন্ত্রণালয়ের অধীনে নেয়ার কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন মন্ত্রী।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকাণ্ড গতিশীল করতে প্রতি মাসের প্রথম সোমবার মাসিক সমন্বয় সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে প্রতি মাসের ৫ তারিখ সচিবের নেতৃত্বে সচিব সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব ড. অরুণা বিশ্বাস, এফএম এনামুল হক, মো. আব্দুল্লাহ আল হাসান চৌধুরী, চৌধুরী মুূফাদ আহমেদ, ড. মোল্লা জালাল উদ্দিন, রুহী রহমান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এসএম ওযাহিদুজ্জামানসহ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর, অধিদফতর, সংস্থার প্রধানরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত