টুইট বিতর্ক, সোনু নিগমের বিরুদ্ধে অভিযোগ দায়ের


লাউডস্পিকার নিয়ে টুইটারে সমালোচনার জের। অভিযোগ দায়ের হল সোনু নিগমের বিরুদ্ধে। গতকাল মহারাষ্ট্রের মারাঠাওয়াড়ার ঔরঙ্গাবাদে একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সংবাদসংস্থাকে ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার অমিতেশ কুমার জানিয়েছেন, সোনু নিগমের বিরুদ্ধে তাঁরা একটা লিখিত অভিযোগ পেয়েছেন। পুলিশের তরফে জানানো হয়েছে, জিনসি পুলিশ স্টেশনে অভিযোগটি দায়ের করেছেন একজন স্থানীয় ধর্মীয় নেতা। তাঁর নাম নাদিম রানা। পুলিশ কমিশনারের কথায়, অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
কয়েকদিন আগে বলপূর্বক ধার্মিকতা নিয়ে সরব হয়েছিলেন সোনু নিগম। প্রশ্ন তুলেছিলেন, মুসলিম ধর্মের মানুষ না হয়েও তাঁকে আজ়ানের শব্দে কেন ঘুম থেকে উঠতে হবে? মন্দির ও গুরুদ্বারেও বলপূর্বক ধার্মিকতা নিয়ে সরব হয়েছিলেন। নিজের টুইটারে এসব প্রশ্ন তোলার পর সমালোচনার মুখোমুখি হতে হয় এই গায়ককে। সোনু নিগমের মাথা মুড়িয়ে, ছেঁড়া জুতোর মালা পরিয়ে দেশ ঘোরাতে পারলে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন সৈয়দ শা আতেফ আল কাদরি নামের একজন ধর্মীয় নেতা। এর প্রতিবাদে গতকাল মাথা মুড়িয়ে ফেলেন সোনু নিগম।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













